শিরোনাম
◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী-পুরুষ উদ্ধার

ডেস্ক রিপোর্ট [২] কক্সবাজারের মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের উদ্ধার করে। রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী আরও একটি ট্রলার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের দিকে ফেরত নিয়ে গেছে প্রশাসন। যুগান্তর

[৩] বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশখালী চ্যানেলে এ অভিযান চালানো হয়।

[৪] জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে সন্ধ্যার পর থেকে কিছুক্ষণ পর পর কাঠের তৈরি যাত্রীবাহী বোট যাওয়া-আসা করে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে তথ্য ছিলো এ রকম ট্রলারে করে কক্সবাজার ঘাট থেকে ট্রলারযোগে মহেশখালী প্রবেশ করছিল বেশকিছু রোহিঙ্গা।

[৪] পরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে মহেশখালী কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে।

[৫] তাছাড়া মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

[৬] অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা রোহিঙ্গা পরিবহণকারী একটি ট্রলারকে মাঝ নদী থেকে রাতেই কক্সবাজারের দিকে ফিরিয়ে নেয়া হয়।

[৭] পুলিশ জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র কর্তৃক মহেশখালী দ্বীপে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

[৮] এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

[৯] প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দফায় দফায় মহেশখালীতে এভাবে জড়ো করা রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। এসব ঘটনায় একাধিক দালালকে গ্রেফতারসহ পুলিশ বাদি হয়ে মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়