শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমকালে এমপি আতিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শেরপুরে আ.লীগের বিক্ষোভ

তপু সরকার, শেরপুর প্রতিনিধি :[২] গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় (দুদকের অভিযোগের পাহাড় এম.পি আতিক যেন একালের ‘জমিদার) শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় । সংবাদটিতে শেরপুর-১ আসনের আওয়ামী লীগের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে-বেনামে বিপুল পরিমাণ জমি থাকার একটি অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

[৩] সম্প্রতি দুদকে পেশ করা ওই অভিযোগ থেকে যা জানা গেছে, শুধু জমি নয়, বাড়ি-গাড়িসহ নানা সম্পদের মালিক এমপি আতিক। যখন যেখানে পেরেছেন, তিনি জমি কিনেছেন। এখানে যে অভিযোগ গুলি করা হয়েছে তার মধ্যে বিভিন্ন এলাকায় কেনা জমি ,পাকাবাড়ি, ঢাকায় সম্পদসহ বিভিন্ন নানা অভিযোগ করা হয় ।

[৪] এ-সমস্তো অভিযোগের কারণে শেরপুরে জেলা আ.লীগের নেতাকর্মীদের মধ্যে চরম মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় । গোটা জেলাতে চলে বিভিন্ন আলোচনা-সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলি নিয়ে সমালোচনার ঝড় উঠে । বিভিন্ন মহলে চলে কানাঘুসা ও রাজনৈতিক উথ্বান পতনের আলোচনা।এরই প্রেক্ষিতে বৃহস্প্রতিবার বিকেল ৫টায় শেরপুর জেলা আ.লীগের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে । সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়