শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানান সংকট ও প্রতিকূল পরিবেশে ঝুঁকিপূর্ণ বনরক্ষীদের মানবেতর জীবনযাপন

শরীফ শাওন : [২] বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রতিকূল পরিবেশ ও নানান সংকটের মাঝে দায়িত্ব পালন করছেন বনরক্ষীরা। জীবনের ঝুঁকি নিয়ে অরণ্য রক্ষার পাশাপাশি, রাজস্ব আদায় এবং সামাজিক বনায়নের কাজও তাদের করতে হয়। পেশাগত দায়িত্ব পালনে প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও হিংস্র প্রাণী এবং দস্যুদের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। সুন্দরবন রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় বেতন-ঝুঁকিভাতাবৃদ্ধি ও রেশন সুবিধার বিষয়ে বারবার দাবি জানিয়ে আসছেন।

[৩] উপকূলের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার বিস্তৃত এই সুন্দরবন রক্ষায় ঝড়-জলচ্ছ্বাসে অনিরাপদ ১৬টি স্টেশন ও ৬৩টি টহল ফাঁড়িতে কাজ প্রায় ১১শ’ বনরক্ষী। জল ও বনদস্যুদের আক্রমন প্রতিহত করতে ও টহলদারিতে নেই আধুনিক নৌযান, আগ্নেয়াস্ত্র ও পর্যাপ্ত জনবল। নিরাপদ পানি, খাদ্য ও চিকিৎসাসেবা অপ্রতুল।

[৪] সুন্দরবন একাডেমির প্রধান নির্বাহী অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বাহিনীর সুরক্ষায় আমাদের সুনজর দেয়া উচিত। বন অধিদপ্তর মতে, সুন্দরবন আধুনিকায়নে নানা প্রকল্প নেয়া হয়েছে। বন সংরক্ষক মঈনুদ্দিন খান বলেন, তাদের অফিস মেরামত করা হচ্ছে, ফিল্ড অফিস তৈরির পরিকল্পনা রয়েছে, আছে আবাসন ও কর্মপরিবেশ উন্নয়নে চিন্তাভাবনা। সূত্র: ডিবিসি, নয়াদিগন্ত

  • সর্বশেষ