শিরোনাম
◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুর মনস্তাত্ত্বিক জটিলতা

এম আবুল হাসনাৎ মিল্টন : অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দুটো দেশে সংখ্যালঘু হিসেবে বাস করে আমার মনে হয়েছে, সংখ্যালঘুর নিজস্ব কিছু মনস্তাত্ত্বিক জটিলতা থাকে। বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের মধ্যেও এই জটিলতা কাজ করে। পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বাংলাদেশ ক্রমশ তার অসাম্প্রদায়িক চরিত্র হারাতে থাকে। এর সাথে যোগ হয় নিরাপত্তাহীনতা ও সম্পদ লুণ্ঠনের ঝুঁকি। গত এগারো বছর আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অনেক হ্রাস পেলেও একেবারে বন্ধ হয়নি। বর্তমানের ভালো দিক হলো, রাষ্ট্র অন্তত সংখ্যালঘু নির্যাতনে পৃষ্ঠপোষকতা প্রদান করে না।
নিজের অভিজ্ঞতা দিয়ে আমি সংখ্যালঘুদের এই মানসিক কষ্টটুকু বুঝি। আমি মনে প্রাণে তাই অসাম্প্রদায়িকতা অনুশীলন করার চেষ্টা করি। যে কারণে বিশিষ্ট নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দেবেশ তালুকদারের নাম আমার অন্যতম প্রিয় বন্ধুর তালিকায় জ্বলজ্বল করে। মনস্তাত্ত্বিক জটিলতা থেকে উৎসারিত কোন অসংলগ্নতা তাই আমাকে স্পর্শ করে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ