শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে র‌্যাবের অভিযানে জাল সনদ ও সরঞ্জামাদিসহ আটক ১

সুজন কৈরী: [২] রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট প্রস্তুত চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। আটক যুবক হলেন- মাধব চন্দ্র দাস (২৪)। তার কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২টি জাল সনদপত্র এবং জাল সনদ তৈরির কাজে ব্যবহৃত ৫০টি প্রিন্টিং পেপার, ২টি মনিটর, ২টি সিপিইউ, মাউস, কী-বোর্ড, প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়।

[৩] র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আটক যুবক বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন। টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়