শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিহাব শাহিনের সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব

আবু সুফিয়ান রতন : ২] নির্মাতা শিহাব শাহিনের ‘যদি...কিন্তু...তবুও’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ১লা মার্চ থেকে শুরু হচ্ছে এ ছবির শুটিং। টানা ২৫ দিন এ ছবির জন্য অপূর্ব সিডিউল দিয়েছেন বলে জানান নির্মাতা।

৩] কক্সবাজার থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। কক্সবাজার, ঢাকাসহ বেশ কিছু লোকেশনে এ ছবির দৃশ্য ধারণ হবে।

৪] এটিতে আরো অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তবে প্রেক্ষাগৃহের জন্য নয়, এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম জি ফাইভের জন্য নির্মাণ করছেন নির্মাতা।

৫] বিয়ের আগের দিন বর যখন সিদ্ধান্তহীনতায় ভোগে তখন কি হতে পারে? এমন অভিজ্ঞতায় চলচ্চিত্রটির গল্পে তুলে ধরবেন নির্মাতা।

৬] অপূর্ব বলেন, বেশ প্রস্তুতি নিয়ে চলচ্চিত্রটিতে কাজ শুরু করবো। এ নির্মাতার সঙ্গে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা অনেক ভালো। আশা করছি চলচ্চিত্রেও আমাদের ভালো কিছু হবে। দর্শকের জন্য এ চলচ্চিত্রে কিছু চমক থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়