শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোস্তগোলা ব্রিজের নিচে কেরানীগঞ্জ অংশে বিআইডাব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

লাইজুল ইসলাম : [২] নদীর জায়গা দখল করে বালুমহাল ও ইট-শুরকির ব্যবসা করে আসছিলেন দখলদাররা। তাদের স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়া যেসব বাড়ি নদীর অংশে রয়েছে সেগুলোও ভাঙ্গা হয়েছে।

[৩] বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

[৪] ম্যাজিষ্ট্রেট বলেন, নদীর সীমানার মধ্যে কোনো ধরনের স্থাপনা রাখতে দেয়া হবে না। আমরা নদীর আদীপথ দেখেছি। সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

[৫] সকাল থেকে শুরু হওয়া অভিযানে কেউ বাধা দিতে আসেনি বলে জানান ম্যাজিস্ট্রেট। তবে কেউ যদি বাধা দেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতো।

[৬] বিআইডাব্লিউটিএ’র অভিযানে সমর্থন দিয়েছেন এলাকাবাসী। উচ্ছাস প্রকাশ করেছেন অনেকে। তারা বলেন, নদীর অনেকটাই দখল করে বালুমহাল ও ইট-শুড়কির ব্যবসা করছিলেন প্রভাবশালীরা। তাদের উচ্ছেদ করা খুবই জরুরী। এছাড়া, নদীর সীমানা পিলার যেখানে ছিলো সেখানেই বসানো হোক। এতে কার কি হলো তা আমাদের দেখার দরকার নাই। এখন সীমানা নির্ধারণ করা খুবই জরুরী।

[৭] সিরাজ মিয়া বলেন, নদী উদ্ধার হলে নাব্যতা ফিরবে। ছোট বেলায় মাছ ধরেছি। গসুল করেছি। এখন নদীর কাছেই আসা যায় না। উচ্ছেদ হোক নদী বাঁচুক।

[৮] মেরাজ বলেন, সীমানার মধ্যে বাড়ি ছিলো। সরানোর নির্দেশনা পেয়ে বাড়ি সড়িয়ে ফেলেছি। নদীর জায়গায় বাড়ি থাকলেতো ভাংবেই। বাঁধা দেয়ার কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়