শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিকি

জেবা আফরোজ :[২] ক্যাটরিনা কাইফ এর প্রেম নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই উড়ে বেড়াচ্ছে বলিউডের আকাশে। ক্যাটরিনা কাইফের সঙ্গে কি ডেট করছেন বিকি কৌশল? এমনই প্রশ্ন করা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে। হেসে ফেলে বিকি বলেন, কোনো ডেট নয়, ‘ভালোবাসা কখনও খারাপ হতে পারে না। এ এক দারুণ অনুভূতি। জি বাংলা

[৩] তিনি বলেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ থাকবে, তা খুব স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্যক্তিগত জীবনকে সব সময় ক্যামেরার ফ্ল্যাশের বাইরে রাখতেই তিনি বেশি পছন্দ করেন বিকি। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও, বেশ কিছুটা ইঙ্গিত দিয়ে দেন বিকি কৌশল

[৪] সম্প্রতি বিকি কৌশলের সিনেমা ভূত-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বোন ইশাবেলা কাইফকে নিয়ে হাজির হন ক্যাটরিনা কাইফ। বর্তমানে সূর্যবংশী-র শ্যুটিং শেষ করে ওই সিনেমার প্রমোশনের প্রস্তুতি শুরু করেছেন ক্যাটরিনা। পরিচালক রোহিত শেঠির ওই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা।

[৫] রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান খানের ছত্রছায়ায় নতুন করে ফিরে যান ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায় এবং ভরত-এর মতো পরপর দুটি ছবি করার পর আচমকাই বিকি কৌশলের সঙ্গে সময় কাটাতে শুরু করে ক্যাটরিনা। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। এরপর দীপাবলির পার্টিতেও ক্যাটরিনার সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায় বিকি কৌশলকে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়