শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির নজিরবিহীন সহিংসতার পেছনে দায়ী স্থানীয় বিজেপি নেতা

মশিউর অর্ণব: [২] সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকে কেন্দ্র করে দিল্লিতে যে চরম সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির সূত্রপাত ঘটেছিল শনিবার রাতেই। জাফরাবাদে সেই রাতে সিএএ ও এনআরসি'র বিরোধিতায় একটি মেট্রো স্টেশন অবরুদ্ধ রেখে বিক্ষোভ শুরু করে প্রায় পাঁচ শতাধিক নারী। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস।

[৩] ওই বিক্ষোভ চলাকালীন জাফরাবাদের বিজেপি নেতা কপিল মিশ্র টুইটারে একটি ভিডিও পোস্ট করে সিএএ সমর্থক ও তার কর্মীদের রোববার বিকাল ৩টায় মৌজপুরে সমবেত হতে বলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, জাফরাবাদকে উত্তর দিতে এবং সিএএ এর সমর্থনে আমরা পথে নামব, আপনারা সকলেই আমন্ত্রিত। এরপর রোববার বিকেল সাড়ে চারটার দিকে জাফরাবাদে সিএএ বিরোধী এবং সিএএ সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ বেঁধে যায়।

[৪] সন্ধ্যায় কপিল মিশ্র আরও একটি ভিডিও টুইট করেন, যেখানে তাকে পুলিশের ডিসির পাশে দাঁড়িয়ে হুমকির সুরে বলতে শোনা যায়, তিনি ও তার সমর্থকরা কেবল ডোনাল্ড ট্রাম্পের সফর পর্যন্ত সহ্য করে থাকবেন। ট্রাম্প চলে যাওয়ার পর পুলিশের কোনও নিষেধ শুনবেন না বলেও হুমকি দেন তিনি।

[৫] অপর এক ভিডিওতে তিন দিনের মধ্যে পুলিশদেরকে জাফরাবাদ খালি করে চলে যেতে বলেন তিনি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একের পর এক তার এরকম উস্কানিমূলক ভিডিও উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ করেছে।

[৬] এর আগেও দিল্লির বিধানসভা নির্বাচনকে 'ভারত-পাকিস্তান ম্যাচ' বলে বিতর্কিত হয়েছিলেন এই বিজেপি নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়