শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌছানো এখন জাতীয় পার্টির মূললক্ষ্য, বললেন জি এম কাদের

শাহীন খন্দকার : [২] জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, গণমানুষের আস্থা অর্জন করার লক্ষ্যে কাজ করছে তার দল। তিনি বলেন, মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌছানো এখন জাতীয় পার্টির মূললক্ষ্য। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যক্তি কেন্দ্রীক । শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত-প্রতিঘাতে বিলীন হয়ে যায়। কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়ার পরে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।

[৩] সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জি এম কাদের-এর শুভ জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে অর্থ-বিত্তে মূল্যায়ন আশা করা ঠিক নয়। মানুষের অকৃত্রিম ভালোবাসাই রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত।

[৪] তিনি বলেন, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই। তিনি বলেন, মানুষের আস্থা অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাগফিরাত কামনা করে বলেন, দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে জীবন উৎসর্গ করার ঘোষণা দেন। জাপা চেয়ারম্যান এসময়ে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান জানান এবং দলকে শক্তিশালী করতে আহ্বান জানান।

[৫] এসময়ে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, পল্লীবন্ধু যখন জেলে তখন চাকরি ছেড়ে জিএম কাদের রাজনীতিতে এসে পল্লীন্ধুর মুক্তি আন্দোলন বেগবান করেন। তিনি বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া সুনিশ্চিত। এসময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ৭২ পাউন্ড জন্মদিনের কেক কাটেন। স্ত্রী শেরিফা কাদের, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু,কো-চেয়ারম্যান সালমা ইসলাম এমপি, প্রমুখ উপস্থিত ছিলেন। জাপা চেয়ারম্যান স্ত্রীকে নিয়ে বনানী অফিসে পৌছলে উচ্ছসিত নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগানে উৎসব মুখর করে তোলেন পরিবেশ এবং নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন জাতীয় পার্টি চেয়ারম্যানকে। চেয়ারম্যানও উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ