শিরোনাম
◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের গৃহ সহিংসতার হার ৮৮.৭ শতাংশ জানালো বিবিএস

সাইদ রিপন : ২] সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর অডিটোরিয়ামে এক প্রগতির পথে বাংলাদেশ শীর্ষক মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে -২০১৯ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

৩] এতে বলা হয়, ১৫ বছরের নিচে প্রতি ১০ জনের নয় জন শিশুই তাদের অভিভাবক বা সেবা প্রদানকারীদের দ্বারা কোনো না কোন ভাবে সহিংসতার শিকার হয়।

৪] দেশজুড়ে দৈবচয়েন ভিত্তিতে ২০১৯ সালের ১৯ জানুয়ারি থেকে ১ জুনের মধ্যবর্তী সময়ে ৬১ হাজার ২৪২ টি পরিবারের সদস্যদের কাছ থেকে গবেষণার তথ্য সংগ্রহ করে এমআইসি।

৫] প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছরে নারীদের ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। যারা বাসা বাড়িতে যে কোন মাধ্যমে ব্যবহার করছে ইন্টারনেট। দেশের শতকরা ৬ দশমিক ৫ শতাংশ বাসায় রয়েছে কম্পিউটার। দেশের শতকরা ৭১ দশমিক ৪ শতাংশ নারীরা মোবাইল ব্যবহার করছে। এছাড়া শতকরা ৯৫ দশমিক ৯ শতাংশ বাড়িতেই রয়েছে মোবাইল ফোন।

৬] তবে বর্তমানে দেশে নারীদের মধ্যে উচ্চ শিক্ষার হার বাড়ছে। বর্তমানে ৮৮ দশমিক ৭ শতাংশ নারী যেকোন স্টেটমেন্ট পড়তে পারেন। ছয় বছর আগে এই হার ছিল ৮২ শতাংশ।

৭] বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস উপ মহাপরিচালক সুব্রত ঘোষ প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়