শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাল্টে গেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার চিত্র

মো. আদনান হোসেন, ধামরাই: [২] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. নূর রিফফাত আরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১/১২/২০১৯ ইং তারিখে যোগদান করেন।

[৩]  ডা. নূর রিফফাত আরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করার পর থেকে তিনি হাসপাতালে রোগীদের সু- চিকিৎসা সেবা নিশ্চিত সহ আউট ডোর, ইনডোর পরিস্কার পরিছন্নতা এবং গরীব রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদানে সার্বক্ষণিক তদারকি শুরু করেন। এ ছাড়াও প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মরত ডাক্তার নার্সদের নিয়মিত উপস্থিতি মনিটরিংয়ে তৎপর হন।হাসপাতাল থেকে অবৈধ পার্কিংও দালাল মুক্ত করা, ইমারজেন্সি ইসিজি চালু করা, ২৪ ঘণ্টা প্রসুতি স্বাস্থ্য সেবা চালুসহ হাসপাতালে চিকিৎসা সেবার মান আমূল পরিবর্তন করেন।

[৫] হাসপাতালে একাধিক রোগীদের সাথে সাংবাদিকদের আলাপকালে জানতে পারা যায় আগের থেকে চিকিৎসার মান বৃদ্ধি পাওয়ায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

[৬] নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, সাংবাদিকদের বলেন, ইতিপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম মেনেজার (মাতৃ স্বাস্থ্যসেবা) পদে পদায়ন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

[৭] ডা. নূর রিফফাত আরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যেকোনো ধরনের সমস্যা সমাধানে বদ্ধপরিকর। এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করনে এর জন্য আন্তরিকভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়