শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে কাজ করছে ‘ভয়েস’

মুনডিডি: বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ দীর্ঘদিন থেকে দেশে মানবাধিকার অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে আসছে। দেশের বিভিন্ন স্থানেই তার মানুষের সচেতনা বাড়াতে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ আজ সোমবার এ প্রতিবেদককে বলেন, ‘ মানবাধিবার সংরক্ষণের বিষয়ে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছি। আমরা জানি এদেশে সাংবাদিকরাও অনেকসময় বিভিন্ন ধরণের নির্যাতন- নিপীড়নের শিকার হোন। এ বিষয়েও আমরা পাশে রয়েছি গণমাধ্যমকর্মীদের পাশে। কারণ সংবাদপত্রকে বলা হয় চতুর্থ রাষ্ট্র। এটিও আমরা স্বাধীনভাবে দেখতে চাই।’

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারী বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জামালপুরে ‘মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষন: মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, আর্টিকেল ১৯’র দক্ষিন এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, সাংবাদিক সালিম সামাদ, সাংবাদিক ও প্রশিক্ষক রফিকুল মন্টু, প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী ও আফতাব খান শাউন প্রমুখ।

কর্মশালায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেট নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ তৈরী ও পরিবেশনের দক্ষতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা স্থান পায়।

কর্মশালায় ৩০ জনেরও অধিক প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

  • সর্বশেষ