শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড- ১৯ এ চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৬১৯, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী আতঙ্ক

শাহনাজ বেগম : একদিনে চীনের হুবেই প্রদেশের দুই চিকিৎসক মারা গেছেন। এতে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯২ জনে। চীনে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৭১৫০ জন, তারমধ্যে ১১ হাজার ৪৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনের বাইরে এ ভাইরাসে ২৭ জন মারা গেছেন। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৭৮৮০০ জন । ইয়ন, সিএনএন, রয়টার্স

চীনের বাইরের সংক্রমণের প্রবণতা বেড়ে যাওয়ায় এশিয়ার শেয়ার বাজার এবং ওয়াল স্ট্রিট স্টকের দর পতন ঘটেছে কারণ বিনিয়োগকারীরা নিরাপত্তার জন্য অন্য দেশের দিকে ঝুঁকছে।

নতুন করে দক্ষিণ কোরিয়ার ১৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হলে এ সংখ্যা দাঁড়ালো ৭৬৩ জনে সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানান। এর একদিন আগেই দেশটির সরকার ঘোষণা দিয়েছিলো রোগ বিস্তারে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে দক্ষিণ কোরিয়া। দেশটির কর্মকর্তারা জানান এ ভাইরাসে আরও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং মৃতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। বেশি সংক্রমিত এলাকা দিয়েগুর সঙ্গে এশিয়ান ও কোরিয়ান ফ্লাইটগুলোর কর্তৃপক্ষ ৯ মার্চ পর্যন্ত বন্ধ করেছে। গত আগষ্ট মাস থেকে দক্ষিণ কোরিয়ার তেলের দাম এবারে সর্বনিম্ন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ৮ জনের মৃত্যু এবং ৪৩ জন সংক্রমিত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক মহামারি আতঙ্কে ইরানের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

ইতালির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। এবং মারা গেছেন তিনজন। সংক্রমণ এড়াতে ১০টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইতালির পরিস্থিতি অত্যন্ত মনোযোগ সহকারে দেখছি বলে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভ্যারন সংবাদ সম্মেলনে বলেছেন, ইউরোপে সম্ভাব্য মহামারী মোকাবেলায় কীভাবে সর্বোত্তম ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে শিঘ্রই ইউরোপীয় সহযোগীদের সাথে কথা বলবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানি প্রমোদতরীর ৮০ বছর বয়সী এক জাপানি নাগরিকের মৃত্যু হলে এ নিয়ে ওই তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাইওয়ানে নতুন করে দুইজন এ ভাইরাসে আক্রান্ত হলে এ সংখ্যা ২৮ জনে দাঁড়ালো। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ