শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ধরনের আর্থিক সেবা দিতে আসছে ‘সংযোগ ইউ’

জেবা আফরোজ: ‘সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ’ স্লোগানে দেশের প্রত্যেক নাগরিককে সব ধরনের আর্থিক সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে চলতি মাসে বাজারে আসছে ‘সংযোগ ইউ’ ব্যাংকিং, মাইক্রোক্রেডিট, আর্থিক কোম্পানি, কো-অপারেটিভ ও ভেনচার ক্যাপিটাল নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। যুগান্তর

পাশাপাশি গ্রাহককে তার চাহিদাসম্পন্ন সব আর্থিক পণ্য ও সেবা নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। অ্যাপ ডাউনলোড করেই যে কেউ চাইলে তাদের এ সেবা বাড়িতে বসে নিতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ঢুকেও লগইন করে সেবা গ্রহণ করা যাবে।

গ্রাহককে পণ্য ও প্রতিষ্ঠানগুলোর খবর জানানো ছাড়াও আর্থিক লোন পেতে সব ধরণের সহায়তা করবে সংযোগ। বাড়ি নির্মাণ, ব্যবসায়িক লেনদেন, চাকরির লোন, ভোগ্যপণ্য ক্রয়ের খোঁজ, এসএমই সেবা, কৃষিতে বিনিয়োগ, নারীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানসহ আর্থিক ও সেবামূলক কোম্পানিগুলোর আদ্যোপান্তের খবর জানাবে তারা মুহূর্তে।

সংযোগের সিইও মো. মেহেদী হাসান বলেন, মানুষকে আর্থিক চাপ ও সংকট মুক্ত করে স্বচ্ছল-আদর্শ জীবন ব্যবস্থা উপহার দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, মুনাফা অর্জনই সংযোগের মূল লক্ষ্য নয়। মানুষের সঙ্গে সকল আর্থিক পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করে সমৃদ্ধ অর্থনৈতিক ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে চায় সংযোগ ইউ।

  • সর্বশেষ