শিরোনাম
◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল ◈ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ভারত সফর উপলক্ষ্যে আজ খুলে দেয়া হচ্ছে কাশ্মীরের সব সরকারি স্কুল

সালেহ্ বিপ্লব : গত বছরের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিলো। কারফিউ প্রত্যহারের পর কিছু কিছু স্কুল-কলেজ খোলা হলেও উপস্থিতি ছিলো কম। তারপর শুরু হয় শীতকালীন ছুটির মৌসুম। বিশ্বের এক নম্বর ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনেই স্কুলগুলোতে অনির্ধারিত ছুটির অবসান হতে চলেছে। আনন্দবাজার, কলকাতা নিউজ

কাশ্মীরের স্কুল দপ্তরের পরিচালক মহম্মদ ইউনিস মালিক জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি শেষ। শ্রীনগরের স্কুলগুলিতে সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত ক্লাস চলবে। অন্যান্য স্থানে স্কুলের সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা।

একটানা প্রায় ছ’মাস স্কুল বন্ধ থাকায় পড়ালেখায় অনেক পিছিয়ে গেছে স্কুলগুলো। তবে নির্ধারিত সময়ের মধ্যেই পাঠ্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন মহম্মদ ইউনিস মালিক। তার জন্য ফিল্ড অফিসারও নিয়োগ করা হয়েছে। সময়ে পাঠক্রম শেষ করতে সঠিক পদক্ষেপ করা হচ্ছে কি না দেখতে, মাঝেমধ্যেই স্কুল পরিদর্শনে যাবেন তারা।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং জম্মু-কাশ্মীর ও লাদাখ—দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয় ভাতে সরকার। তার পর থেকেই গোটা দেশ থেকে বিচ্ছিন্ন এই উপত্যকা। উপত্যকার প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে জন নিরাপত্তা আইনে (এনএসএ) বন্দি করে রাখা হয়েছে। সেই সঙ্গে বন্দি করা হয়েছে শতাধিক রাজনীতিককেও।

কাশ্মীরের এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও। দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গও তুলতে পারেন । কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, সে কারণেই আজ একই দিনে উপত্যকার স্কুলগুলি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়