শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবী সমতল, এই ধারণা প্রমাণে ঘরে তৈরি রকেটে মহাকাশে যেতে গিয়ে মারা গেলেন ম্যাড মাইক

আসিফুজ্জামান পৃথিল : নিজের দর্শন আর দু:সাহসের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন মাইক হিউজ। তাকে সবাই চিনতোই ম্যাড মাইক নামে। পৃথিবী গোল, এটি মিথ্যা, নিজের দাবির সপক্ষে প্রমাণ সংগ্রহ করতে ক্যালিফোর্নিয়া থেকে ঘরে তৈরি রকেটে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু কিছু দূর গিয়েই তা বিস্ফোরিত হয়। বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকের তৈরি রকেটটি উৎক্ষেপিত হবার কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ছে।

শনিবারের উৎক্ষেপনটি একটি নতুন টিভি সিরিজ, হোমমেড অ্যাস্ট্রেনটস এর আওতায় ভিডিও করা হচ্ছিলো। নিজের পার্টনার ওয়ালডো স্টেকস এর সহায়তায় ৫ হাজার ফিট উচ্চতায় যাবার লক্ষ্যস্থির করেছিলেন তিনি।

রকেটের পেছনে থাকা একটি প্যারাস্যুট ইড্ডয়নের সঙ্গে সঙ্গেই খুলে যায়। ফলে বিদ্ধস্ত হয় রকেটটি। নিজের বাড়ির পেছনে কয়েকজন সহকারীকে নিয়ে রকেটটি বানিয়েছিলেন ম্যাড মাইক। এতে খরচ হয়েছিলো ১৮ হাজার ডলার।

উড্ডয়নের জন্য একটি নজেল থেকে বের হওয়া বাস্পকে জ্বালানি প্রোপালশন হিসেবে ব্যবহার করতো রকেটটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়