শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি থেকে পটুয়াখালী-ঢাকা নৌরুটে চারতলা লঞ্চ ‘সুন্দরবন-১৪’ যাত্রা শুরু করবে

কিশোর সরকার : ঐদিন পটুয়াখালী থেকে ঢাকা উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করবেন বলে জানিয়েছে সুন্দরবন নেভিগেশন গ্রুপের চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু।

দক্ষিণাঞ্চলের নৌরুটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের তাদের বিলাশবহুল যাত্রীবাহী সার্ভিসে সুন্দরবন ১০ ও ১১ এর আদলে তৈরি সুন্দরবন-১৪ নামের লঞ্চটি পটুয়াখালী-বগা-ঢাকা রুটে চলাচল করবে জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় বরিশাল নদী বন্দরের টার্মিনাল ভবনে সুন্দরবন-১৪ নামের লঞ্চটিতে দোয়া ও মালিদমহফিলের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

চারতলা লঞ্চটিতে রয়েছে পর্যাপ্ত সিঙ্গেল, ডাবল, সেমি ভিআইপি, ভিআইপি কেবিন, যার সবগুলোই শীতাতাপ নিয়ন্ত্রিত। শ্রেণি বিশেষ আলাদা ডাইনিং জোন, ফুডকোট, ক্যান্টিনও রয়েছে।

লঞ্চটির নিচতলা ও দ্বিতীয় তলার পেছনের অংশে রয়েছে সুবিশাল ডেক এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় রাখা হয়েছে কেবিন। লঞ্চে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখাসহ নিরাপত্তায় বয়া, লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে।

মাস্টারব্রিজে রয়েছে আধুনিক হাইড্রোলিক সিস্টেম। এছাড়া লঞ্চটিতে ভিএইচএফ, ইকো সাউন্ডার, রাডারসহ আধুনিক সবধরণের প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়