শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬ হাজার বছর আগের হিমায়িত পাখি

সিরাজুল ইসলাম : সাইবেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বেলায়া গোরা গ্রামের কাছে বরফ যুগের পাখিটি পাওয়া গেছে। প্রাকৃতিকভাবে সংরক্ষিত এটি পেয়েছেন স্থানীয় জীবাশ্ম আহরণকারীরা। তারা সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় এটি দেখতে পান। সিএনএন

ধনেশ জাতীয় পাখিটি বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছেন। এ দলে রয়েছেন সুইডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নিকোলাস ডাসেক্স ও লাভ ডালেন।

রেডিওকার্বন তারিখ পরীক্ষা করে জানা গেছে, প্রায় ৪৬ হাজার বছর আগে পাখিটি জীবিত ছিলো। জার্নাল কমিউনিকেশনস বায়োলজিতে শুক্রবার এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।

ডালেন বলেন, এ প্রজাতির উপগোত্রের দুইটি পাখি এখন জীবিত আছে। এর একটি রয়েছে রাশিয়ার উত্তরাঞ্চলে এবং আরেকটি রয়েছে মঙ্গোলিয়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে এ উপপ্রজাতি সৃষ্টি হয়। তিনি বলেন, পরে পাখিটির পুরো জেনম (জীবন রহস্য) পরীক্ষা করা হবে। এ থেকে মিলবে বর্তমানের ধনেশ পাখির সঙ্গে এটির সম্পর্ক।

ডাসেক্স বলেন, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে থাকায় পাখিটি প্রাকৃতিকভাবে বেশ ভালোভাবে সংরক্ষিত হয়েছে। এটার অবস্থা অসাধারণ ভালো বলা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়