শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওআইসির দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ’

যুগান্তর : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, ‘বাংলাদেশ খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর সঙ্গে আরো শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়।’

বৃহস্পতিবার ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস) মহাপরিচালক ইয়ারল্যান্ড বাইদোলেত এফবিসিসিআইয়ের প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় শেখ ফজলে ফাহিম এসব কথা বলেন।

ফাহিম বলেন, ‘ নানা প্রতিবন্ধকতার পরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আর খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন ইসলামিক দেশগুলো বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে।’

বাইদোলেত বাংলাদেশসহ আইওএফএস সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য সুরক্ষা ও কৃষিখাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন ।

বৈঠকে ফাহিম আইওএফএস সদস্যদেশগুলোর সঙ্গে ফার্মাসিউটিক্যালস, ভোগ্য পণ্য, প্রাণী স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হাসিনা নেওয়াজ, মো. রেজওয়ানুল করিম রেজনু, মীর নিজামউদ্দিন আহমেদ, নিজামুদ্দিন রাজেশ ও পরিচালক সজীব রঞ্জন দাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়