শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের ঊষালগ্নের মহানায়ক, বললেন পিএসসি চেয়ারম্যান

আসিফ কাজল : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনে (পিএসসি) ‘ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ কথা বলেন।

ড. সাদিক বলেন, ভাষা আন্দোলন আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল প্রেরণা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পিএসসির সচিব মো. মোস্তাফিজুর রহমান আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কমিশনের সদস্যসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়