শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে শিশু নিপীড়ক ও হত্যাকারী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে মুসলেমা খাতুন রিমা নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাকারী পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। যুগান্তর

সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিসপুরে একটি আম বাগানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন বলে দাবি পুলিশের। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

সাত বছরের শিশু মুসলেমা খাতুন রিমা ধর্ষণ ও হত্যার সন্দেহভাজন ছিল তরিকুল ইসলাম ওরফে সাদ্দাম। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুল ইসলাম চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়ার নোমান আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তরিকুল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত দিয়ে ভারতে পালানো চেষ্টা করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটকের পর তিনি শিশু রিমাকে ধর্ষণ ও হত্যার কথা আমাদের কাছে স্বীকার করেন।

এঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে তিনি আমাদের জানিয়েছেন। অন্য সহযোগীদের ধরতে তরিকুলকে নিয়ে হরিসপুরের একটি আম বাগানে যায় পুলিশ।

সেখানে পৌঁছামাত্রই তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় তরিকুল।

পরে রাত ৯টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত গত সোমবার নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজির টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশবাগান থেকে পুলিশ রিমার মরদেহ উদ্ধার করে।

ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল রিমা। এ ঘটনায় নিহত রিমার বাবা রুহুল আমিন বাদী হয়ে বুধবার তরিকুলসহ পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পলাতক তরিকুলের বাড়ি থেকে নিহত রিমার পরনের প্যান্ট উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়