শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের মনোনীত প্রার্থীকে নিয়ে মহিউদ্দিনের বাসায় নাছির

নয়া দিগন্ত : চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে সাথে নিয়ে পরলোকগত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসায় গেলেন বর্তমান মেয়ার আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সাথে ছিলেন নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

তারা মহিউদ্দিনপত্নী নগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে কুশল বিনিময় করেন। এ সময় নাছিরকে হাসিমুখে দেখা গেছে।

এর আগে দুপুরে শুরুতে নগরীর মেহেদীবাগে পরলোকগত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন রেজাউল করিম চৌধুরী। সেখানে নাছিরও ছিলেন।

কবর জিয়ারতের পর দুই নেতা জহুর আহমদ চৌধুরীর বাসায় তার ছেলে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে দেখা করতে যান।

সেখানে সাংবাদিকদের প্রশ্নে আ জ ম নাছির বলেন, ‘আমি আ জ ম নাছির উদ্দীন, বর্তমান মেয়র এবং দলের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছি মেয়র হিসেবে। আমি আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে কাজ করতাম একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘শুধু আমি না, পুরো মহানগর আওয়ামী লীগ আমরা আওয়ামী পরিবার। আমরা সবাই একযোগে কাজ করব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় বিরোধের বিষয়ে বিভিন্ন আলোচনা সম্পর্কে প্রশ্ন করলে নাছির বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমি দেখি না। যারা বলে তাদের জিজ্ঞেস করতে পারেন। যারা আওয়ামী লীগের ভালো চায়, যারা আওয়ামী লীগ সভানেত্রী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে চায় তারা কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না।’

তিনি বলেন, ‘বিভেদ কারও পক্ষে আসবে না। ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার ভোট প্রয়োজন আছে। কেউ যদি করে থাকেন এটা না বুঝে করছেন। বলব সবাই বুঝবেন, বারবারে একই কথা বলি- আমরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নেমেছি। বিজয় পর্যন্ত এটা অব্যাহত থাকবে।’

মহিউদ্দিনের বাসায় তাদেরকে গরুর মাংস, মুরগির মাংস, পরোটা, কেক, চা ও ফল দিয়ে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ