শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১মার্চ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ ও জনসচেতনতা সমাবেশ ১৪ দলের, বললেন নাসিম

সমীরণ রায় : বুধবার (২০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলনে, মুজিব মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। এই মুজিববর্ষে অসত্যকে দূর ও প্রতিহত করতে হবে। অন্যায়কারীদের বিরুদ্ধে মাঠে ময়দানে সব জায়গায় থাকবে ১৪ দল। ধর্ষকদের কোন ধর্ম নেই। তাদের দ্রুততার সঙ্গে বিচার না করলে সুযোগ পেয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দল ও সমগ্র জাতি আছে। বাঙালি জাতির এসব শক্তির কাছে পরাজিত হতেই পারে না। এদেরকে পরাজিত করতেই হবে। মুজিববর্ষ উপলক্ষে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেতে মানুষকে সচেতন করতে হবে।

১৪ দলের মুখপাত্র বলেন, ধর্ষকের বিরুদ্ধে ১৪ দল যুদ্ধ ঘোষণা করেছে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাদেরকে আহ্বান করা হবে না। সারা দেশের সব অঞ্চলে এক সঙ্গে মিছিল করা হবে। এই মিছিল নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে।

ওর্য়াকাস পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যোগদান করলেও পুরুষদের আদালেই তারা শাসিত হয়। অসুরের শক্তি পুনাবৃত্তি করতেই সমাজের অবক্ষয় হচ্ছে। এটার জন্য কাউকে দায়ি করলে হবে না। দীর্ঘদিন বিচার ব্যবস্থা রাখায় ধর্ষিতাদের অনেকের বিয়ে হয়ে যাওয়ার কারণে তিনি আর আদালতে আসতে চান না। তাই দ্রুত বিচার ব্যবস্থা চালু করতে হবে। সবচেয়ে দুঃখ জনক হলো মাদকাসক্তি এখন সমাজের বড় একটি ব্যাধি।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ সভাপতি হাসানুল হক হনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়