শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মুরগী বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা সীমা স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নেত্রকোণা জেলার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়ির চালক আমিরুল (৩০) ও একই জেলার মনুরু উদ্দিনের ছেলে শামীম (৩৫)। এছাড়া দুর্ঘটনায় শামীমের বড় ভাই রুহুল আমিন (৪০) গুরুতর আহত হয়েছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের টিএসআই মো. রফিকুল ইসলাম ‘মুরগিবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ