শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচিং সেন্টারে গোপন বৈঠক, ৯ শিবিরকর্মী আটক

ডেস্ক রিপোর্ট : বগুড়ায় কোচিং সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে।যুগান্তর

বুধবার রাতে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার থেকে তাদের আটক করে পুলিশ।

রাত ১০টার দিকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করে। তবে তাদের নাম-পরিচয় বলতে রাজি হননি।

সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার রাত ৮টার পর শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবির নেতাকর্মীদের কোরআন শিক্ষার নামে গোপন বৈঠক চলছিল।

গোপনে এমন খবর পেয়ে কোচিং সেন্টার ঘেরাও করা হয়। সেখান থেকে এক আইনজীবীসহ শিবিরের ৯ কর্মীকে আটক করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ