শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে চেয়ারম্যানের মেয়ে অপহরণে গ্রেপ্তার-২

লাভলু শেখ, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন মোফার কন্যা, নাছিমা আক্তার জোসনা (১৭) কাউনিয়া ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের পড়ে।

একই ইউনিয়নের খলাইঘাট এলাকার মৃত ফরমান আলীর ছেলে মো: নুর জামাল (২৫) তাকে অপহরণ করেছে। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা করেছে ওই ইউ.পি চেয়ারম্যান।

পুলিশ অপহরণকারীর ২ ভাই মো: আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও আলমগীর হোসেন লেবুকে বুধবার ১৯ ফেব্রেুয়ারি গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়, মোছা: নাছিমা আক্তার ও অপহরণকারী নুর জামাল আপন মামাতো ভাই বোন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক চলে আসছিল। এরই প্রেক্ষিতে তারা ২জন ২জনকে ভালবেসে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

অপর দিকে এঘটনার পর থেকে আসামী পক্ষের পরিবারের একটি মোটর সাইকেল কেরে নিয়েছে মোফা গং এবং ছেলের পরিবারের লোকজনকে প্রান নাশের হুমকি দিয়ে আসছেন। যে কোন মুহুর্তে তাদের বাড়ীতে সন্ত্রাসী হামলা হতে পারে বলে পরিবারের লোকজন আশংকা করছেন।
বুধবার লালমনিরহাট সদর থানার ওসি মাহাফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়