শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৮জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তারা সকলেই উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী নয়াপাড়া রোহিঙ্গা শরণাথী ক্যাম্পে অভিযান চালিয়ে ৭জনকে উদ্ধার করা হয়েছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের উপ পরিদশক(এসআই)মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, উখিয়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষদের আনা হয়েছে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফের মোছনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে জড়ো করা হয়েছিল।রাতে দালালের লোকজন তাদেরকে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন স্থানে রাখা হয়।পরে আমার নেতত্বে এক দল পুলিশ সহেন্দভাজন ৭জন নারী পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। এসময় উদ্ধার হওয়া যাত্রীরা দালালের লোকজনের সন্ধানের কথা স্বীকার করেন।রাতে তাদের নৌকায় করে সাগরে অপেক্ষামান বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল।উদ্ধার করা রোহিঙ্গা নারী,পুরুষদের টেকনাফ থানা পুলিশের সোর্পদ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ বলেন,রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা ৭জন নারী,পুরুষকে মঙ্গলবার বিকেলে স্ব -স্ব রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া অপরদিকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফ থেকে ১৭জনকে উদ্ধার করেছে পুলিশ।তাদের মধ্যে ৪ জন নারী ও ১৩জন পুরুষ রয়েছে । এরা সকলেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে ।

মঙ্গলবার রাতে বাহারছড়া -হোয়াইক্যং সড়কের ঢালা নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে ।এ তথ্যটি নিশ্চিত করেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে রোহিঙ্গা নাগরিকদের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের করে এনে বাহারছড়া হোয়াইক্যং সড়কের ডালা নামক এলাকায় জড়ো করা হয়।রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালালে তাঁর নেতৃত্বে নারী-পুরুষসহ ১৭জনকে উদ্ধার করা হয়েছে।রাতে তাদেরকে সাগরের অপেক্ষামান বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে পুলিশের হাতে তারা ধরা পড়ছেন।পুলিশ তিনি আরও বলেন, উদ্ধার করা যাত্রীদের আগামীকাল (বুধবার) স্ব স্ব রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়