শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে একদিনব্যাপী নাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দেশব্যাপী নাট্য উৎসবের অংশ হিসেবে পটুয়াখালীতে আজ একদিনব্যাপী উৎসবের আয়োজন করে নাট্য সংগঠন সুন্দরম ও দখিনা নাট্য মঞ্চ। সন্ধ্যা ৭টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে উৎসবে উদ্বোধন করেন ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসু দেব ঘোষ।

এ সময় উৎসবের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম,দখিনা নাট্য মঞ্চের সাধারন সম্পাদক কাজল বরন দাস,জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

বক্তারা বলেন ঢাকার বাইরে মঞ্চ নাটক চর্চা এখন খুবই দূরহ। একদিকে যেমন পৃষ্ঠপোষকতা নেই তেমনি মঞ্চ নাটকে নেই আগের মতো দর্শক। মঞ্চ নাটককে বাঁচিয়ে রাখতে হলে ঢাকার বাইরের মঞ্চে নিমমিত নাট্য চর্চার ক্ষেত্র তৈরী করেত সরকারের উদ্যোগ গ্রহন করতে হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা মুজিব বর্ষে সারা বছরব্যাপী এমন কর্মসূচী সচল রাখার দাবী জানান।

পরে সুন্দরমের সুজয় চক্রবর্ত্রী রচিত ও নির্দেশিত অন্তুষ্টি এবং দখিনা নাট্য মঞ্চের অনিমেষ সাহা লিটু রচিত ও নির্দেশিত অর্ণূনাভ নামে দুটি নাটক মঞ্চস্থ করা হয়।

  • সর্বশেষ