শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিনায়কত্বে ভালো করতে মুমিনুলকে আরো সময় দিতে চান ডোমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক : জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে দলের ভার পড়েছে মুমিনুল হকের কাঁধে। কিন্তু দলের নেতৃত্ব পেয়ে সফলতা পাননি তিনি। তিন টেস্টের নেতৃত্ব দিয়ে সবগুলোতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই মুমিনুলের নেতৃত্ব নিয়েও সমালোচনা হচ্ছে। এমন সময় তার পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। মুমিনুলকে আরো সমর্থন দেয়ার পক্ষে বাংলাদেশ জাতীয় দলের এই কোচ।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডোমিঙ্গো জানিয়েছেন, তার বিশ্বাস অধিনায়কত্ব এবং ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে সমন্বয়ের জন্য মুমিনুলকে সময় দেয়া উচিত। মুমিনুল বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। তিনি দ্রুতই ঘুরে দাঁড়াবেন বলে ধারণা ডোমিঙ্গোর।

তিনি বলেন, ‘সম্ভবত বাংলাদেশে মুমিনুলের টেস্ট রেকর্ড সবচেয়ে ভালো। তার আটটি সেঞ্চুরি আছে কিন্তু আমি কিছুটা সময় নিতে চাই তার অধিনায়কত্ব এবং রান করার মধ্যে সমন্বয়ের জন্য। এই সময় সেও জানতে পারবে অধিনায়কত্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যক্তিগত পারফরম্যান্স করা যায়। সে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান, আমাদের উচিত তাকে সমর্থন দেয়া।’

সর্বশেষ তিন টেস্টের ছয় ইনিংসে মুমিনুলের রান মাত্র ১১৫। এমন পরিস্থিতিতেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুলের নেতৃত্বেই ভরসা রেখেছে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্ট।

মুমিনুল অবশ্য কদিন আগেই বলেছিলেন দীর্ঘ মেয়াদে নেতৃত্ব ভার পেলে তার কাজ করতে সুবিধা হবে। মুমিনুলের ভাষ্যমতে, ‘দীর্ঘমেয়াদি নেতৃত্বের নিশ্চয়তা পেলে তার জন্য কাজ করতে সুবিধা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়