শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকণায় বাবার সামনেই শিশুর মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক

নেত্রকণা প্রতিনিধি: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের উৎরাই বাজারের দক্ষিণ পাশে বালিবাহী ট্রাকের চাপায় ইশা (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ইশা উপজেলার কৃষ্ণচর গ্রামের মাওলানা শরিফুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল করে বাবা ও মেয়ে উৎরাইল বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় সোমেশ্বরী নদী থেকে বালি বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল আলম মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যান। শিশু ইশা গাড়ি থেকে ছিটকে সড়কের উপর পড়লে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এর আগে, গতকাল সোমবার বিকেলে বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকে থাকা শিশু শ্রাবন্তী (২) মারা যায়। মাসহ ইজিবাইকের ৪ যাত্রী গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মীর মাহাবুব জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়