শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগের এমপি মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

মহসীন কবির : সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে বলে জানা গেছে। ডিবিসি টিভি

এর আগে ১১ ফেব্রুয়ারি তাকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা একটি নোটিস রতনের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

অভিযোগের বিবরণে বলা হয়, ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর দুদক থেকে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

ওই চিঠিতে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বলা হয়। গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়