শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোচাগঞ্জে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী নিহত

মহসীন কবির : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই গ্রুপ মাদক চোরাকারবারীর মধ্যে গুলিবিনিময়কালে আইয়ুব আলী (৫৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। সময় টিভি ও বাংলানিউজ

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুইটি অবিস্ফোরিত ককটেল, দুইটি লোহার হাসুয়া, দুইটি জিপারে ২শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী উপজেলার রেল কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে। দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার হাটরামপুরের শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় তারা শালবাগানের ভেতরে গুলির শব্দ পেয়ে সেখানে উপস্থিতি হয়। পুলিশও স্থানীয়দের জানমালের রক্ষায় সাত রাউন্ড ফাঁকা গুলি চালালে চোরাকারবারীরা পিছু হটে। পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়