শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে আকবর আলীরা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া একমাত্র টেস্ট খেলতে নামার আগে দুই দিনের প্রস্তুসি ম্যাচ মাঠে নেমেছে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইচ্ছাতে কোনো টস ছাড়াই ফিল্ডিংয়ে আল আমিন হোসেন জুনিয়ররা। সাভারের বিকেএসপিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য তরুণদের নিয়ে গড়া হয়েছে বিসিবি একাদশ। ১৩ সদস্যের স্কোয়াডে একুশ পেরোনো ক্রিকেটার কেবল দুজন। তাদের মধ্যে তুলনামূলক অভিজ্ঞ আল-আমিন জুনিয়রকে করা হয়েছে অধিনায়ক।

যুবাদের অধিনায়ক আকবর আলী ছাড়াও ১৩ সদস্যের দলে রাখা হয়েছে বিশ্বজয়ী একাদশের ইমন, জয়, শরিফুল, শাহাদাত ও তামিমকে।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের হয়ে খেলা নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ছাড়াও দলে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন, ফারদিন হাসান অনি, সুমন খানরা।
বিকেএসপিতে বিসিবি একাদশের ম্যাচ শুরুর দিন মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। আগামী ২২-২৬ ফেব্রুয়ারি সফরকারীদের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্টটি মিরপুরে। পরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।

বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন হাসান অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ের টেস্ট দল: সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবাজি, আনিসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডর টেলর, ডোনাল্ট টিরিপানো, চার্লটন টিশুমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়