শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী

এম মাহফুজ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকি (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ (২৭)। এ সময় স্ত্রী, স্বামীকে চেপে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারির মেয়ে পিংকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে। বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়।

এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় স্ত্রীর কাছে ২ হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকার বার্ণ ইউনিটে রেভার্ড করা হয়েছে। মেয়েটির স্বামীর তুলনামূলক কম পুড়েছে। তাকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়