শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে গালি দেন, আমার ছেলেকে নয়, বললেন অপু বিশ্বাস(ভিডিও)

বিনোদন ডেস্ক: ঢালিউড কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। নিজের একমাত্র ছেলেকে অনেকেই অনেকভাবে গালাগাল দেন বলে মন্তব্য করেছেন অপু।

অপু বলেন, জয় এখন অনেক ছোট। আর ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো। কারও সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক। আমি বলবো, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না। আমাকে গালি দেন যত খুশি। আমি কিছু মনে করব না।

তিনি আরো বলেন, জয় আমার আর শাকিবের সন্তান। ছোট্ট একটা শিশু। ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যিই আমার জন্য আমার সন্তানের জন্য খুবই মর্মাহত বিষয়। আমি আবারও বলছি। দয়া করে আমাকে গালি দেন। আমার ছেলেকে নয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়