শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষদের পর নারীদের বিশ্বকাপেও বাংলাদেশ-পাকিস্তান জার্সি বিতর্ক

রাকিব উদ্দীন : চলতি মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি নিয়ে উঠেছে বিতর্ক। ছেলেদের বিশ্বকাপের মতো নারী বিশ্বকাপেও পাকিস্তানের জার্সির রং ও বাংলাদেশের জার্সি রং একই হয়ে গেছে। সোশ্যাল সাইটে ক্রিকেটপ্রেমীরা এ নিয়ে তীব্র সমালোচনা করেছে বিসিবির।

জার্সির সামনে ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ড লাল রং না থাকলে দুই জার্সির পার্থক্য বুঝা যেতো না। অপরদিকে জার্সির পেছনের অংশ থেকে বুঝা মুশকিল বাংলাদেশ না পাকিস্তানের জার্সি। কেন দুই দেশের জার্সি বারবার কাছাকাছি হয়ে যাচ্ছে, তার কোনো জবাব নেই। তবে টাইগার এবং টাইগ্রেসদের জার্সির এই লাল রংয়ের পেছনেও বিব্রতকর ইতিহাস রয়েছে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে দুইবার জার্সি পরিবর্তন হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের। প্রথমে তৈরি করা পুরো সবুজ জার্সিটি অবিকল পাকিস্তানের জার্সির মতোই ছিল। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে তীব্র প্রতিবাদের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে মিডিয়ায় লেখালেখি হয়। শেষ পর্যন্ত নজিরবিহীনভাবে জার্সি বদল করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • সর্বশেষ