শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে পর্যায়ক্রমে মদিনার মতো রাষ্ট্র বানাবো: ইমরান খান

যুগান্তর : সরকারের অবহেলার কারণেই পাকিস্তানে চিনি ও ময়দার সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আমি কখনো বলিনি যে পাকিস্তানকে এশিয়ার বাঘ বানিয়ে দেব। আমি বলে এসেছি– মদিনা শরিফের আদর্শ অনুসরণ করে পাকিস্তানকে একটি মহৎ রাষ্ট্রে পরিণত করে দেব।-খবর লিড পাকিস্তানের

গভর্নর হাউসে সেহাত ইনসাফ কার্ড বিতরণ অনুষ্ঠানে শনিবার দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, এই গম সংকট থেকে কারা লাভবান হয়েছেন, তাও তিনি জানেন। কাজেই ভবিষ্যতে কোনো পণ্যের ঘাটতি তৈরি হলে তা জানতে সরকার একটি ব্যবস্থা দাঁড় করিয়েছে।

মায়ো হাসপাতালের ক্যান্সারের রোগীদের চেহারা ভুলতে না পারার কষ্ট থেকেই তিনি শওকত খানম হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন বলেও জানান।

এসময় নির্বাচনে তার দল পিটিআইয়ের ব্যাপক বিজয়ের নেপথ্য কারণও বলেন তিনি। ইমরান খান বলেন, স্বাস্থ্য কার্ড ব্যবস্থার কারণেই আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পেরেছি।

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, প্রথম তিন থেকে চার বছর মদিনা রাষ্ট্রে অনেক গণ্ডগোল ছিল। কাজেই মদিনার আদর্শের পথে এগিয়ে যাওয়ার আরেকটি পদক্ষেপ হচ্ছে এই স্বাস্থ্যকার্ড বিতরণ।

মজুতদার ও ভেজাল দেয়া মাফিয়াদের বিরুদ্ধে অভিযান সহজ করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়