শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল খাবার

সেতু আক্তার, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে গড়ে উঠেছে বিভিন্ন বিস্কুট,পারুটি ও চানাচুর তৈরির কারখানা । নিয়ম-নীতি না মেনে প্রশাসন ও গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব কারখানায় নানা কারসাজি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক দিনের পুরানো বাসি ময়লা পাম্বতেল এবং চিনির পরিবর্তে ছেকারিন দ্বারা অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার তৈরির নানা কৌশল। কারখানার ভেতর গিয়ে দেখা যায়, ঘামে মাখামাখি শ্রমিকের অপরিস্কার ময়লা হাতে চলছে ময়দা মাখানোর কাজ। কারখানার কারিগরদের নেই কোন স্বাস্থ্যসনদ। নেই বিএস টি আই এর লাইসেন্স ।
বিস্কুট, পাউরুটি বানিয়ে ময়লা ফ্লোরে রেখে দিয়েছে, উপরে টিকটিকির চলাফেরা নিচে তৈরি খাবারের উপর বসে আছে ঝাকে ঝাকে মাছি এবং শ্রমিকদের পায়ের ধুলা মিশে যাচ্ছে খাবারের সাথে।

সাংবাদিকের উপস্থিতি টের পাওয়া মাত্র শুরু হয় পরিষ্কারের তোড়জোড়। হুট করে কারখানায় ঢুকে পড়ায় অনেকটা বিরক্ত দায়িত্বরতরা। প্রতিটি প্যাকেটে নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণর তারিখ।

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার নিয়ে চিকিৎসকরা বলছেন, এগুলো খেলে পাকস্থলীর ক্যান্সারসহ নানা রকম স্বল্প ও দীর্ঘ মেয়াদী রোগ হতে পারে।

তবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব ভেজাল খাবার বন্ধে তৎপর আছে বলে জানালেন ফরিদপুর নিরাপদ খাদ্য পরির্দশক বজলুর রশিদ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়