শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নুর উদ্দিন , কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভায় এ অভিযান চালানো হয়।

এসময় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সুমন বসুরহাট পৌরসভা ১নং ওয়ার্ডের বাবুল হায়দারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের নেতৃত্বে এসআই নাজমুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বসুরহাট নতুন বাসষ্ট্যান্ড থেকে ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। পরে এসআই নাজমুল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এটি তারই অংশ। মাদকের আখড়া নির্মুল করাই আমাদের লক্ষ্য। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়