শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুভি মোঘলখ্যাত এ কে এম জাহাঙ্গীর খান মারা গেছেন

জাগো নিউজ: ঢাকাই সিনেমার মুভি মোঘলখ্যাত এ কে এম জাহাঙ্গীর খান আর নেই। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এ কে এম জাহাঙ্গীর খান। হঠাৎ শরীর খারাপ হলে তাকে সপ্তাহ দুই আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। এ কে এম জাহাঙ্গীর খানের মৃত্যুতে চলচ্চিত্রে শোকের ছায়া নেমে এসেছে।

এ কে এম জাহাঙ্গীর খান তার প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে ৪৩টি সিনেমা নির্মাণ করেছেন। উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সীমানা পেরিয়ে, সূর্য কন্যা, কি যে করি, শুভ দা, চন্দ্রনাথ, আলী বাবা ৪০ চোর, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, ডিসকো ড্যান্সার, রঙিন নয়নমনি ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়