শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে এক মসজিদ থেকে পাওয়া গেল ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা

তিমির চক্রবর্ত্তী: শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে  কিশোরগঞ্জ জেলা সদরে মসজিদের ৮টি বড় লোহার দানবাক্স খুলে এই টাকা পাওয়া যায়।

জানা যায়, বিকেল ৪টায় জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে  টাকা ছাড়াও পাওয়া গেছে, বেশ কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। সূত্র: সময় টিভি

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ও পাগলা মসজিদ কমিটির সম্পাদক পৌর মেয়র মাহমুদ পারভেজের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, মাহামুদুল হাসান, উবায়দুর রহমান সাহেল, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া ও রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তারা টাকা গণনার কাজ তদারকি করেন।

জানা যায়, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদে ইবাদত বন্দেগি করলে বেশি সওয়াব পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। এসব বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান খয়রাত করে মানুষ। তিন মাস পর পর খোলা হয় মসজিদের দানবাক্স। প্রতিবারই টাকার পরিমাণ ছাড়িয়ে যায় কোটি টাকা।

দানকৃত টাকায় পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে অবশিষ্ট টাকা জমা রাখা হয় ব্যাংকে। দানের টাকা থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়