শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে করোনাভাইরাস দেখা দেবে না, বললেন যবিপ্রবি উপাচার্য

অনলাইন ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশসহ উষ্ণপ্রধান অঞ্চলের মানুষের জন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু ও আবহাওয়াগত কারণে বাংলাদেশে এই ভাইরাস দেখা দেবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আপনারা জেনে থাকবেন, চীনে যে করোনাভাইরাস ছড়িয়েছে, সেটি করোনা গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল ভাইরাস। কিন্তু চীন যেহেতু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। সুতরাং চীন এই ভাইরাস আক্রান্ত হওয়ার ফলে সারাবিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়েছে। ফেব্রুয়ারি মাস চলে গেলেই বাংলাদেশে গরম শুরু হবে। তখন এটা নিয়ে বাংলাদেশের মানুষের আতঙ্কের কিছু থাকবে না। চীনে যাওয়া-আসা মানুষের মাধ্যমে অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলেও একজন অণুজীববিজ্ঞানী হিসেবে আমি মনে করি সেটা মহামারি আকার নেবে না।

অণুজীববিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কখনও শিক্ষার্থীদের সম্পর্ক শেষ হয় না। বিশ্ববিদ্যালয় তোমাদের লালন-পালন করেছে, এখন তোমরা বিশ্ববিদ্যালয়কে লালন-পালন করবে। তোমরা পরিবার-সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তাহলেই আমাদের সার্থকতা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের যে ল্যাবরেটরি সুবিধা তা বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়েও নেই। সুতরাং তোমরা নিয়মিত ক্লাস ও ল্যাব করবে। তাহলে পড়াশোনার সঙ্গে তোমাদের সংযোগ থাকবে। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে মধুর সম্পর্ক থাকবে। কোনো র্যাগিং থাকবে না। বড়রা যেমন ছোটদের স্নেহ করবে, মায়া-মমতা দিয়ে ভালোবাসবে তেমনি ছোটদেরও বড় ভাই-বোনদের সম্মান করতে হবে।

অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, প্রভাষ চন্দ্র রায় ও নিগার সুলতানা মেঘলা প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তারিক ও তামান্না জেরিন অনন্যা। বিকেলে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ