শিরোনাম
◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগঠনকে আরো গতিশীল করতে হবে, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার: শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি, পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রাক্ষণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি এ আহবান জানান।
এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন সম্পন্ন করতে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এবং অতিরিক্ত মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে একটি আহবায়ক প্রস্তুত কমিটি করতে দায়িত্ব দেন। দ্রুত সময়ের মধ্যে আহবায়ক কমিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টি সম্মেলন করবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন দুলু প্রমূখ। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়