শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএলে ইয়াসির-শান্তর শতক, বঞ্চিত ইমরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান আসরে ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী। তৃতীয় রাউন্ডে ইস্ট জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ইয়াসির আলীর শতকের পাশাপাশি সেন্ট্রাল জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে শতক হাঁকিয়েছেন শান্ত। এদিকে ইস্ট জোনের হয়ে ২৪ রান দূরে থাকতে ৭৬ রান করে আউট হন ইমরুল।

কক্সবাজারে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নর্থ জোনের বিপক্ষে শতক তুলে নিয়েছেন ইয়াসির আলী। দলীয় মাত্র তিন রানেই দুই উইকেট হারানো ইস্ট জোনের হাল ধরেন ইয়াসির আলী। দলের বিপর্যয় কাটিয়ে তুলে নেন শতক। শতক তোলার সঙ্গে সঙ্গে দলকে বড় সংগ্রহের পথেই রাখেন ইয়াসির আলী। এছাড়া দলের হয়ে অর্ধশতক তুলে নেন ইমরুল কায়েস। তবে শতক থেকে ২৪ রান দূরে থাকতে ব্যক্তিগত ৭৬ রানে সানজামুলের শিকার হয়ে শতক বঞ্চিত হন তিনি।

এদিকে সেন্ট্রাল ও সাউথের ম্যাচে শতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে নামের পাশে যোগ করেছেন শতক। দ্বিতীয় ইনিংসে ১৫৩ বলে শতক তুলে নেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই রিপোর্ট লেখা অবধি শান্ত ১৬২ বলে ১১২ রানে অপরাজিত আছেন। আর সেন্ট্রাল জোন এগিয়ে আছে ৩১১ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়