শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

শাহানুজ্জামান টিটু ও মহসীন কবির : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫০ মিনিটে প্রথমে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এরপর আস্তে আস্তে আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এর আগে সকল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘিরে রাখা হয় বিএনপির কার্যালয়।

পুলিশের পল্টন জোনের উপ কমিশনার এনামুল হক মিঠু বলেন, আমাদের কাছে বিক্ষোভ মিছিলের অনুমতি নেউ। সেই জন্য আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নয়াপল্টনে অবস্থান নিয়েছি।

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের অবস্থান বাড়লে পুলিশ হোটেল ভিক্টোরিয়া ও আশপাশে অবস্থান নেয়। এ সময় নয়াপল্টনে বিএনপির কার্যালয়রে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়