শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন-সৌরভের খুনসুটি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বুশফায়ার ব্যাশে অলস্টার ম্যাচের বিরতিতে ব্যাট হাতে নামেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর। বর্তমানে অস্ট্রেলিয়াতেই ছুটি কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শচীন। যাতে সৌরভের মজাদার কমেন্ট রীতিমতো ট্রোল হয়েছে।

মেলবোর্নের সাউথ ব্যাঙ্কে ছুটি কাটাচ্ছেন শচীন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘সোকিং আপ দ্য সান!’ ভক্তরা অনেক কমেন্ট করেছেন এই পোস্টে।

সেখানেই কমেন্ট করেন শচীনের টিম ইন্ডিয়ার সতীর্থ বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি লিখলেন, কারো কারো ভাগ্য বেশ ভালো ... জমিয়ে ছুটি কাটাও।

সৌরভের এই মন্তব্যে কিন্তু রীতিমতো হাসির রোল উঠেছে। যদিও সৌরভের এই কমেন্টে উত্তরও দিয়েছেন শচীন। তিনি লিখেছেন, এই ধরণের ছুটি সত্যিই ভালো কাজের জন্য। কারণ বুশফায়ার ক্রিকেট ব্যাশ থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছি। জিনিউজ

শচীনের পোস্টটি দেখতে  এখানে ক্লিক করুন

এএনএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়