শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি নিয়ে রাজনীতি হচ্ছে, বললেন মাসুদ কামাল

মিনহাজুল আবেদীন: শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে ‘ফাল্গুনের প্রথম দিনেই বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন’ টকশোতে দৈনিক আমাদের নতুন সময়ের গ্রুপ এক্সিকিউটিভ এডিটর মাসুদ কামাল একথা বলেন।

কামাল বলেন, জেলের তালা ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করার মতো ক্ষমতা বিএনপির নেই।  আদালতের মাধ্যমে তাঁকে মুক্ত করার চেষ্টাতেও যেন তারা হাল ছেড়ে দিয়েছে।  এখন মানবিক আবেদন করার  মাধ্যমেই কেবল তাঁকে মুক্ত করা সম্ভব।   অথচ এত কিছুর পরেও  বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি করছে, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তবে বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে সরকারের উচিত তাঁকে জামিন বা প্যারোলে মুক্তি দেয়া।
একই অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, খালেদা জিয়ার মুক্তিকে কেন্দ্র করে শুধু বিএনপিই রাজনীতি করছে না আওয়ামী লীগও করছে।

তিনি আরও বলেন, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার সক্ষমতা বিএনপির নেই।  দলের সমন্বয়হীনতা এবং জনগণের বিশ্বাস তারা হারিয়েছে।  মূলত তাদেরকে আইনের মাধ্যমে প্রমাণ করে দেখানো উচিত এটা মিথ্যা মামলা।  সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়