শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় যেতে বিকল্প নীতি তৈরি করছি, ছায়া মন্ত্রিসভাও হচ্ছে, বললেন মুজাহিদুল ইসলাম সেলিম

বাশার নূরু: শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে বিভাগীয় জনসভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম একথা বলেন। ।  তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের নেতৃত্বে সরকার গঠনের জন্য সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছে। দেশ আজ দুইভাগে বিভক্ত। একদিকে এক শতাংশ লুটেরা ধনী, আরেকদিকে ৯৯ শতাংশ শ্রমিক-কৃষক, মেহনতী মানুষ। আমাদের সংগ্রাম হচ্ছে- ৯৯ ভাগ মানুষকে দেশের ৯৯ শতাংশ সম্পদের অধিকার ফিরিয়ে দেওয়ার। এক শতাংশ মানুষ ৯৯ ভাগ মানুষের সম্পদ লুটেপুটে খাবে, এটা মেনে নেব না।

এই সরকার দ্বারা লালিত কিছু কুলাঙ্গার এইদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। বিদেশে সম্পদ পাচার বন্ধ করার জন্য একাত্তর সালে যদি অস্ত্র হাতে নিয়ে মুক্তিসংগ্রাম করা যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে, বাংলার সম্পদ বাংলায় রাখার জন্য একইভাবে মুক্তিসংগ্রামের নতুন অধ্যায় রচনা করা সমস্ত জনগণের কাছে একটা ফরজ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্বাধীনতার ৫০ বছর পার করতে চলেছি। এই ৫০ বছরে আমরা আওয়ামী লীগ-বিএনপি-সামরিক শাসন দেখেছি। আওয়ামী লীগ-বিএনপি দুটোই বুর্জোয়া লুটেরা দল। এদের হাতে মুক্তিযুদ্ধে অর্জন নিরাপদ নয়। এদের হাতে গরীব-মেহনতি মানুষের মুক্তি আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। সেই দল এখন বিশ্বাসঘাতকদের নেতৃত্ব দেওয়ার দলে পরিণত হয়েছে।

  • সর্বশেষ