শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আগুনে পুরে ৭টি দোকান ভস্মিভুত

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুরে ৭টি দোকান ভস্মিভুত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, লাইব্রেরীর ব্যবসায়ী মিজানুর রহমান, ফার্মেসী ব্যবসায়ী ডাঃ অখিল চন্দ্র রায়, গলামাল ব্যবসায়ী সাদ্দাম হোসেন, ফার্মেসী ব্যবসায়ী ডাঃ বিশাদ চন্দ্র রায়, কাপড় ব্যবসায়ী হোসেন আলী, মোবাইল সার্ভিসিং সেন্টার মহুবার রহমান, চা ব্যবসায়ী এনামুল হোসেন।

কালিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আর এ শামিম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ওই উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট বাজারে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ‍মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়